রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুজনকে গুলি বিদ্ধ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুজনকে গুলি বিদ্ধ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুজনকে গুলি বিদ্ধ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ১২ মে, ২০২৩
পদ্মারচরে যুবককে গুলি করে হত্যা: মামলার বাদীর স্বজনদের বাড়ি ভাঙচুর ও গুলিবর্ষণ

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুজন গুলি বিদ্ধরূপগঞ্জের গোলাকান্দাইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুজন গুলি বিদ্ধ হয়েছে।

 

উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নং ক্যানাল এলাকায় পূর্বের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই এলাকার বিদ্যুৎ ও মাসুম বিল্লাহ দুই গ্রুপের মধ্যে হামলা, সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে।

এই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, সংঘর্ষ গোলাগুলি ঘটনায় মাসুম বিল্লাহ ও জোবায়ের নামের দুইজনকে গুলি করে গুরুতর আহত করা হয়েছে।

পরে তাদের লোকজন ও এলাকাবাসী মিলে মাসুম বিল্লাহ ও জোবায়ের কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠায়। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভূলতা ফাঁড়ির পুলিশ।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, আমরা দুই গ্রুপের হামলা সংঘর্ষ ও গোলাগুলির খবর শুনতে পেয়ে আমি সহ আমার ভূলতা পুলিশ ফাঁড়ির টিম অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং ঘটনাস্থলে গিয়ে জানতে পারি পূর্বের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই এলাকার বাসিন্দা বিদ্যুৎ ও মাসুম বিল্লাহ দুই গ্রুপের মধ্যে হামলা ও সংঘর্ষ হয়।

এতে করে বিদ্যুতের গ্রুপের লোকজন মাসুম বিল্লার গ্রুপের জোবায়ের ও মাসুম বিল্লাহ কে গুলি করে গুরুতর জখম করে তারা পালিয়ে যায়। পরে এলাকাবাসী ও মাসুম বিল্লাহ লোকজন আহত দুইজনকে উদ্ধার করে ঢাকা কলেজ মেডিকেলে নিয়ে যায়।

তবে এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন অবস্থায় আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!