ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পঞ্চগড় ডিসি কার্যালয়ে নিষ্ক্রিয় আইইডি, মিলল আ.লীগের স্মারকলিপি অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতেই হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন চট্টগ্রামে চাঁদাবাজদের অত্যাচারে চরম আতঙ্কে ব্যবসায়ীরা অবরোধ ও সহিংসতায় উত্তাল গোপালগঞ্জ: অচল জনজীবন রোহিঙ্গা নিধনে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক বিচার আদালত নৈরাজ্যের বিরুদ্ধে মানিকগঞ্জে নেতাকর্মীরা মাঠে রাষ্ট্রপতির কাছে অস্ট্রিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ; দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান ক্যান্টিনে খাচ্ছিল পুলিশ, টহল গাড়ি সম্পদ সংক্রান্ত ঘটনায় উদ্ধার কর্ণফুলীতে খুলনায় প্রধানমন্ত্রীর ব্যানারে পেট্রলবোমা নিক্ষেপ: ধাওয়া খেয়ে পালিয়েছে দুর্বৃত্তরা

হরিপুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে ১২শ হেক্টর জমি জলাবদ্ধতায় চাষ হচ্ছে না আমন ধান

সৃষ্টি কৃষি ডেস্ক
  • আপডেট সময় : ১১:০০:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২ ৩৪০ বার পড়া হয়েছে

হরিপুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে ১২শ হেক্টর জমি জলাবদ্ধতায় চাষ হচ্ছে না আমন ধান

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমগাঁও ও ডাঙ্গীপাড়া ইউনিয়নে অপরিকল্পিতভাবে পুকুর খনন আর রাস্তার পাশে খাল ভরাট করায় পানি নিষ্কাশনের ক্যানেল না থাকায় অনাবাদী হয়ে পড়েছে ১২শ হেক্টর জমি৷ আমন ধান চাষ করতে না পারায় বেশ দুশ্চিন্তায় আছেন স্থানীয় কৃষকরা৷
এলাকাবাসি ও কৃষি অফিসসূত্রে জানা যায়, হরিপুর উপজেলার লহুচাদ,ভাতডাঙ্গী,কামারপুর, পতনডোবা, শিহিপুর,দামোল, মহেন্দ্রগাও,শিশুডাঙ্গী,হয়ে মাগুরা পর্যন্ত গ্রামের আঞ্চলিক রাস্তার পাশের খাল ভরাট, মাঠের ভিতরে যত্রতত্র পুকুর খননের কারণে বন্যার পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়৷ সেই কারণে আমন ধানের চারা রোপণ করতে না পারায় অনেক কৃষক মানবেতর জীবন যাপন করছে।
লহুচাঁদ( ভাতভাঙ্গী) গ্রামের কৃষক আমির হোসেন জানান, এ বছর বোরো ধান কাটার পরে মাঠ থেকে পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকার কারণে প্রায় ১২শ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদ বন্ধ রয়েছে৷ আমাদের গ্রামসহ পাশ্বর্বতী এলাকার ৫টি গ্রামের মাঠের পানি নিষ্কাশনের খাল গুলো ভরাট করায় মাঠে জলাবদ্ধতায় সৃষ্টি হয়েছে৷ গত ৫ বছর ধরে আমন ধান আবাদ করতে পারছি না। তারা আরো জানান স্থানীয় সাংসদ এর নিকট একাধিক বার নিষ্কাশনের জন্য আবেদন করার পরেও সুফল পাইনি।
হরিপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ রুবেল হুসেন নয়া জানান, এই বিলটি রাণীশংকৈল ও হরিপুরে অবস্থিত। নতুন নতুন জনবসতি হওয়ার কারণে পানি প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছে। এখানে একটি পরিকল্পিত পানি নিষ্কাশনের ক‍্যানাল হলে আমন মৌসুমে ডুবে থাকা জমি গুলোতে আমান ধান চাষ করা সম্ভব। এই ব‍্যপারে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে জানিয়ে ব‍্যবস্থা গ্রহণ করা হবে।
বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের হরিপুর জোনের সহকারী প্রকৌশলী তিতুমীর রহমান জানান, আমরা এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহণ করব।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হরিপুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে ১২শ হেক্টর জমি জলাবদ্ধতায় চাষ হচ্ছে না আমন ধান

আপডেট সময় : ১১:০০:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২