সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান :রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান :রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাজের চাপে বার্নআউট: লক্ষণ চেনার উপায় ও উত্তরণের কার্যকর কৌশল ত্রয়োদশ জাতীয় সংসদে ১০টি স্থায়ী কমিটি পুনর্গঠন ও নতুন কমিটি গঠন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২৭ পদে নিয়োগ: আবেদনের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬ কুড়িগ্রামে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় মোর নাম এই নামে খ্যাত হোক আমি তোমাদেরই লোক’ – নিজ জেলায় গণসংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি ঠাকুরগাঁওয়ে ট্যাপেনটাডলের বড় চালান জব্দ, নগদ টাকাসহ গ্রেপ্তার ২ তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ বাংলাদেশসহ তিন দেশে এলএনজি সরবরাহ স্থগিতের মেয়াদ বাড়াল কাতার এনার্জি ইরানের সঙ্গে যুদ্ধে কোণঠাসা ট্রাম্প, দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কায় প্যানেটা অস্তিত্ব সংকটে কুতুবদিয়ার ম্যানগ্রোভ বন: লবণ চাষের আগ্রাসনে কমছে উপকূলের রক্ষাকবচ

সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান :রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : শনিবার, ৬ আগস্ট, ২০২২
বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান :রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

যুক্তরাষ্ট্র থেকে হাকিকুল ইসলাম খোকন : সৌদি আরবের তাবুক প্রদেশের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ ও দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।সোমবার (১ আগস্ট) তাবুকের চেম্বার অব কমার্সের সভাপতি ইমাদ সাদাদ আল ফাখরির স‌ঙ্গে এক বৈঠ‌কে এ আহ্বান জানান রাষ্ট্রদূত।রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের মাধ্যমে বিনিয়োগে এগিয়ে আসার জন্য সৌদি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের অনুরোধ করেন।সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, সৌদি বিনিয়োগকারীদের জন্য আলাদা ইকোনমিক জোন তৈরির বিষয় বাংলাদেশ সরকারের পরিকল্পনায় রয়েছে।
এ সময় চেম্বার সভাপতি ইমাদ সাদাদ আল ফাখরি সৌদি আরবের নিওম সিটি প্রকল্প ও রেড সি প্রকল্পের সুবিধাজনক খাতে বাংলাদেশি ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারেন বলে জানান।
চেম্বার সভাপতি বলেন, বাংলাদেশ সৌদি আরবে কেবল একটি অভিবাসী কর্মী প্রেরণকারী দেশই নয়, এ দু’দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধির অনেক সম্ভাবনা রয়েছে, যা আমাদের কাজে লাগাতে হবে।এ সময় রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী বাংলাদেশ ওষুধ, সিরামিক পণ্য, কৃষিজাত পণ্য এবং ইলেকট্রনিকস পণ্য খাতে বিনিয়োগ করতে পারে বলে জানান। এসব খাতে অগ্রগতি তুলে ধরে বাংলাদেশ থেকে প্রয়োজনীয় ওষুধ আমদানির জন্য সৌদি ব্যবসায়ীদের অনুরোধ জানান তিনি। এছাড়া বাংলাদেশের হস্তশিল্প, তৈরি পোশাক ও চামড়াজাত পণ্য আমদানির জন্যও সৌদি ব্যবসায়ীদের অনুরোধ করেন রাষ্ট্রদূত।বৈঠকে জেদ্দাস্থ বাংলাদেশের কনসাল জেনারেল মো. নাজমুল হক ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

One response to “সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান :রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী”

  1. You should take part in a contest for one of the greatest blogs on the net. I most certainly will recommend this site!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!