ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সিরাজগঞ্জের রায়গঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃহস্পতিবার ১ অক্টোবর বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জে বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী সভাপতিত্ব করেন। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হোসাইন শেখের সঞ্চালনায় সভায় অংশ নেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম ও রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হায়দার আব্বাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, সমাজসেবক এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সভায় বক্তারা প্রবীণদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতাকে নতুন প্রজন্মের জন্য পাথেয় হিসেবে উল্লেখ করেন। সভাপতি তার বক্তব্যে বলেন, প্রবীণরা পরিবার ও সমাজের অপরিহার্য অংশ। তাঁদের যথাযথ মূল্যায়ন এবং নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বাচ্ছন্দ্যময় জীবন নিশ্চিত করা আমাদের সম্মিলিত দায়িত্ব। অন্যান্য বক্তারা বলেন, প্রবীণদের অভিজ্ঞতা ও অবদান যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন।

আলোচনায় অংশগ্রহণকারীরা প্রবীণদের সামাজিক নিরাপত্তা ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকারি-বেসরকারি পর্যায়ে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে, প্রবীণদের প্রতি সম্মান প্রদর্শন ও সহমর্মিতা প্রকাশে পরিবার ও সমাজকে আরও বেশি সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিরাজগঞ্জের রায়গঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

আপডেট সময় : ০২:১৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬