শরীরে বিভিন্ন যৌগের অভাবের কারণেই ঠান্ডা বেশি লাগে : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শরীরে বিভিন্ন যৌগের অভাবের কারণেই ঠান্ডা বেশি লাগে : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

শরীরে বিভিন্ন যৌগের অভাবের কারণেই ঠান্ডা বেশি লাগে

সৃষ্টি ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
শরীরে বিভিন্ন যৌগের অভাবের কারণেই ঠান্ডা বেশি লাগে

শরীরে বিভিন্ন যৌগের অভাবের কারণেই ঠান্ডা বেশি লাগে।

শীতের আমেজ শুরু হয়েছে গুটিসুটি হয়ে লেপের তলায় একটু বেশিই সময় চলে যাচ্ছে। সকালে একেবারেই উঠতে ইচ্ছে করছে না, একটু বেশি অলস লাগে? শরীরে বিভিন্ন যৌগের অভাবের কারণে ঠান্ডা লাগার সবার এক রকম ঠান্ডা অনুভব হয় না।

আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে না পারলে শরীরে তার প্রভাব পড়ে। তাপমাত্রা এক হলেও এক এক জনের কাছে তার প্রভাব এক এক রকম হয়।

জেনে নিন>>আটটি লক্ষণ দেখা দিলে বুঝবেন শরীরে থাইরয়েডের সমস্যা দেখা দিয়েছে

পুষ্টিবিদদের মতে, ঠান্ডা লাগা বা এই মওসুমে অসুস্থ হয়ে পড়ার তারতম্যের কারণ কিন্তু শরীরে বিভিন্ন যৌগের অভাব হতেই পারে। তাই গরম পোশাক জড়ানোর আগে রক্তে সব যৌগের মাত্রা যথাযথ আছে কি না, তা দেখে নেওয়া জরুরি।

ক্যালশিয়াম :

হাড়ের স্বাস্থ্য মজবুত রাখতে ক্যালশিয়ামের গুরুত্ব রয়েছে। শুধু হাড়ের স্বাস্থ্যই নয়, গবেষণায় দেখা গিয়েছে ভিটামিন ডি-র সঙ্গে ক্যালশিয়ামের যথাযথ প্রয়োগ ক্যানসার, ডায়াবিটিস এবং উচ্চ রক্তচাপের সমস্যাও নিয়ন্ত্রণ করে।

“দুধ ছাড়াও দুগ্ধজাত যে কোনও খাবারেই ক্যালশিয়ামের পরিমাণ বেশি থাকে। এ ছাড়াও কাঠবাদাম, শাকসব্জি, সামুদ্রিক মাছ খেলেও ক্যালশিয়ামের ঘাটতি পূরণ হয়”

জিঙ্ক:

শীতে নানা রকম সংক্রামক রোগের থেকে বাঁচতে প্রতি দিন নির্দিষ্ট পরিমাণ জ়িঙ্ক যোগ করা জরুরি। এই যৌগটি ক্ষত নিরাময়ে, প্রদাহ রোধ করতে, জীবাণু ঘটিত যে কোনও রোগ থেকে বাঁচতে সাহায্য করে।

খাবারের মাধ্যমে প্রতি দিন নির্দিষ্ট পরিমাণ জ়িঙ্ক পেতে ডিম, মাংস, সামুদ্রিক খাবার, টফু যোগ করা যেতেই পারে।

ফলিক অ্যাসিড:

শরীরে নতুন কোষ তৈরি করতে ফলিক অ্যাসিড যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিশেষ করে যাঁরা সন্তানধারণ করতে চাইছেন বা অন্তঃসত্ত্বা অবস্থায় রয়েছেন, তাঁদের জন্য এই যৌগটি খুব জরুরি।

পালং শাক, বিট, ব্রকোলির মতো সব্জি এবং কলা, কমলালেবুর মতো ফল প্রতি দিন খেতে পারলে যথেষ্ট পরিমাণ ফলিক অ্যাসিড স্বাভাবিক ভাবেই পাওয়া যেতে পারে।

জেনে নিন>> কিসমিসের পুষ্টিগুণ ও কিসমিস খাওয়ার উপকারিতা

ভিটামিন সি:

রোগ প্রতিরোধে ভিটামিন সি-র ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রতি দিন সকালে উষ্ণ গরম জলে পাতিলেবুর রস মিশিয়ে খেলে কিছুটা হলেও ভিটামিন সি-র ঘাটতি পূরণ হয়।

এ ছাড়াও গাজর, বিট, শাকসব্জি, টমেটো, কিউইতে যথেষ্ট পরিমাণ ভিটামিন সি রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

One response to “শরীরে বিভিন্ন যৌগের অভাবের কারণেই ঠান্ডা বেশি লাগে”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!