ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহা-হিসাব নিরীক্ষক কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নতুন ট্রাফিক ও সম্পত্তি আইন পাস করল কাতারের শুরা কাউন্সিল শিল্পাঞ্চল ও কেপিআই নিরাপত্তায় আনসার সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি: মহাপরিচালক সুন্দরবনে দুই বাহিনীর গোলাগুলির ঘটনায় পাঁচ জেলে অপহৃত এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির মোংলা বন্দর হবে দেশের নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী মুচলেকা দিয়ে আদালত থেকে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি মানিকগঞ্জে ট্রিপল মার্ডার: চার ভাইসহ পাঁচজনের মৃত্যুদণ্ড ও আটজনের যাবজ্জীবন খুলনায় চুইঝালের শতকোটি টাকার বাণিজ্যিক সম্ভাবনা রেল দরপত্র জালিয়াতির তদন্ত নিয়ে গড়িমসি, জানেন না সময়সীমা জিএম

রংপুরে ইউসেপ বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রংপুর থেকে শরিফা বেগম শিউলি
  • আপডেট সময় : ১০:২৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪ ১৮৮ বার পড়া হয়েছে

রংপুরে ইউসেপ বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরে ইউসেপ বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রংপুরে দেশের অন্যতম সাহায্য-সংস্থা ইউসেফ বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ মে) সকালে নগরীর টাউন হল চত্বরে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী উদ্বোধন করে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এরপরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউসেপ বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সদস্য অধ্যাপক তহমিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রী সাবেক মূখ্য সচিব ও ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক আব্দুল করীম, ইউসেপ রংপুর অঞ্চলের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর প্রতীক নিয়ামত উল্লাহ ফাতেমী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল মান্নান, শিল্পডতি মোস্তফা সেলিম বেঙ্গল, ইউসেপ বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক রফিকুল ইসলাম, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাহী পরিচালক সামসুর রহমান কোয়েলসহ অন্যরা।

প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, সারাদেশে যখন শিক্ষিত বেকারের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তখন ইউসেপ বাংলদেশ কারিগরি শিক্ষার মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করে কিভাবে মানুষকে সাবলম্বী হিসেবে গড়ে তোলা যায় তা নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ইউসেপ বাংলাদেশ রংপুরের যুব সমাজকেও কারিগরি ও কর্মমূখী শিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরি করে সিটি কর্পোরেশনসহ সরকারকে সহায়তা করছে। আলোচনা সভা শেষে কেককাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রংপুরে ইউসেপ বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেট সময় : ১০:২৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪