admin
১১ অক্টোবর ২০২২, ৯:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মণিপুরী ভাষায় নজরুলের ৩০টি কবিতা অনুবাদ করলেন যমুনা লরেইঞ্জাম

মণিপুরী ভাষায় নজরুলের ৩০টি কবিতা অনুবাদ করলেন যমুনা লরেইঞ্জাম

কবি কাজী নজরুল ইসলামের লেখা কিছু কবিতা মণিপুরী ভাষায় অনুবাদ করেছেন ভারতের মণিপুর রাজ্যের শিক্ষাবিদ যমুনা লরেইঞ্জাম। ‘নজরুল ইসলাম গি শৈরাং খরা’ শিরোনামের ( কবি নজরুলের কিছু কবিতা) বইটিতে বিদ্রোহীসহ ৩০টি কবিতার অনুবাদ রয়েছে। মণিপুর রাজ্যের থোওবাল জেলার ওয়ানজিংয়ের খরিরল সেংলেন এর একটি হলে শুক্রবার আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উম্মোচন করা হয়।

স্থানীয় ইংরেজি দৈনিক মর্নিংবেল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মণিপুরী লেঙ্গুয়েজ এডভাইজারি কমিটি ও সাহিত্য একাডেমী নিউ দিল্লির আহবায়ক নংমাইথেন কিরণকুমার। বিশেষ অতিথি ছিলেন, খরিরল সন্দোকলাপ ওয়ানজিংয়ের সভাপতি তংব্রাম বাবুলাল। এসময় আরও উপস্থিত ছিলেন, মণিপুর সাহিত্য পরিষদ থোওবাল জেলার সভাপতি মোইরাংথেম রাজেন্দ্র, সাহিত্য ও কথালাপ টেন্থ এর সভাপতি কার্তিক মাইবা এবং নিনগল খুত মণিপুর ওয়ানজিংয়ের সভাপতি খুন্দোগাম গুণমানি।

এসময় যমুনা লরেঞ্জাম বলেন, নজরুলের কবিতা তিনি ছোটবেলায় আসামের স্কুলে পড়েছেন। তখনই নজরুলের সৃষ্টি সমগ্রের প্রতি আকৃষ্ট হন। ১৯৬০ সালে জন্ম আসামের কাছার জেলার চাঁদপুরে। বৈবাহিক সূত্রে যমুনা মুণিপুরের অধিবাসী। সরকারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। সম্প্রতি চাকরি থেকে অবসর নেন। অবসরের পর ফের নজরুলের সাহিত্য পাঠে মনোযোগী হন। এনআরবি নিউজের শতবর্ষে বিদ্রোহী অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারেন বিদ্রোহী কবিতার একশ বছর পূর্ণ হয়েছে। তারপর বিদ্রোহী কবিতাসহ আরও ৩০টি নজরুলের কবিতা বাংলা থেকে মণিপুরী ভাষায় অনুবাদ করার সিদ্ধান্ত নেন।
কাজী নজরুল ইসলামের সঞ্চিতা কাব্য সংকলনে ৭৮টি কবিতা রয়েছে। তার মধ্য থেকে বিদ্রোহী, পথহারা, অভিশাপ, পিছু ডাক, কবি রাণী, বিজয়িনী, বিদায় বেলায়, দূরের বন্ধু, সন্ধ্যা তারা, আপন পিয়ালী, কান্ডারি হুশিয়ার, সব্যসাচী, গোপন প্রিয়া, অনামিকা, রাজভিখারী, সাম্যবাদী, সর্বহারা, দারিদ্র, ঈশ্বরসহ ৩০টি অনুবাদ করেছেন। যমুনা লরেইঞ্জাম সম্প্রতি বাংলা ভাষা ও নজরুল সাহিত্য চর্চার জন্য এনআরবি নিউজ উনিশে সম্মাননা পেয়েছেন। ১৯৬১ সালের ১৯মে আসামের শিলচরে বাংলা ভাষার জন্য শহীদ ১১ ভাষা সংগ্রামীর স্মরণে এনআরবি নিউজ উনিশে সম্মাননা প্রবর্তন করে।
ভারতের উত্তর পূর্বাঞ্চলের ৭টি রাজ্যের একটি মণিপুর। প্রায় ৪০ লক্ষাধিক জনসংখ্যার এই রাজ্যের বেশিরভাগ মানুষ মণিপুরী ভাষায় কথা বলে। তাদের পাঠ্য বই মণিপুরী ভাষায় মুদ্রিত। ১৯৯২ সাল থেকে মণিপুরী ভাষা এই রাজ্যের জাতীয় ভাষা। মণিপুরে প্রায় ৮০ ভাগ মানুষ হিন্দু ও খৃষ্টান ধর্মাবলম্বী। প্রায় ১০% মুসলিম এবং ১০% বৌদ্ধ ও অন্যান্য ধর্মাবলম্বী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

নতুন মিউজিক ভিডিওতে নতুন রূপে হাজির মডেল দেবজ্যোতি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দার পানি বৃদ্ধি: পানিবন্দী আড়াই হাজার পরিবার

ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

নওগাঁয় সংবাদ সম্মেলন: প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক পরিবার

জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথে সরকার: চিফ হুইপ

শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই লক্ষ্য নয়, আখিরাতের সফলতার জন্যও কাজ করতে হবে: এটিএম আজহার

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

জাপানের কাছে বড় হারে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে রেকর্ড, পাম্পের ডিসপ্লেতে জায়গা হচ্ছে না নতুন দামের

১০

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি: আড়াই হাজার পরিবার পানিবন্দী, তলিয়েছে ৩৬২ হেক্টর ফসলি জমি

১১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ: প্রভাষক ও সহকারী অধ্যাপকসহ আবেদনের সুযোগ

১২

প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণ

১৩

ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের, ব্যাটিং ব্যর্থতায় আক্ষেপ

১৪

ব্যয় সংকোচনের চাপে নিম্নআয়ের মানুষ, আইএমএফের নীতি নিয়ে অক্সফামের উদ্বেগ

১৫

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ও স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খান

১৬

ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি স্থায়ী কমিটি গঠন সম্পন্ন

১৭

গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ: প্রতিটি গাছের অভিভাবক এখন শিক্ষার্থীরা

১৮

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলার ছাড়াল

১৯

ফিলিস্তিনিদের ওপর চলমান মানবিক বিপর্যয় ও বিশ্ব সম্প্রদায়ের নীরবতা

২০
error: Content is protected !!