বৈশাখ মাসে বসতবাড়ির বাগানে জমি তৈরি করে ডাঁটা, কমলিশাক, পুঁইশাক, করলা, ঢেঁড়স, বেগুন, পটোল করা যাবে। তাছাড়া মাদা তৈরি করে চিচিঙা, ঝিঙা, ধুন্দুল, শসা, মিষ্টি কুমড়া, চাল কুমড়ার বীজ লাগেতে পারবেন।
সবজির চারা আগের তৈরি করা থাকলে ৩০ থেকে ৩৫ দিনের সুস্থ সবল চারাও রোপণ করতে পারেন।
সেজন্য গাছের বাড়বাড়তি বেশি হলে লতার-গাছের ১৫ থেকে ২০ শতাংশের পাতা লতা কেটে দিতে হবে।
লতা জাতীয় সবজি যেমন লাউ, মিষ্টি কুমড়া, শশা এসব ফসলের একেবারে গোড়া থেকে বের হওয়া দুই তিনটি ডাল কেটে ফেলতে হবে।
এসব ডালে সচরাচর ফল ধরে না। তাই ওসব ডাল কেটে দিলে গাছে ঝোপ কম হবে।
এতে গাছে তাড়াতাড়ি ফুল ও ফল ধরবে। কুমড়া জাতীয় সব সবজিতে হাত পরাগায়ন বা কৃত্রিম পরাগায়ন অধিক ফলনে দারুণভাবে সহায়তা করবে।
গাছে ফুল ধরা শুরু হলে প্রতিদিন ভোর বেলা সদ্য ফোটা পুরুষ ফুল সংগ্রহ করে পাপড়িগুলো ফেলে দিয়ে পরাগমুন্ডটি স্ত্রী ফুলের গর্ভমুন্ডে ঘষে হাতপরাগায়ন নিশ্চিত করলে ফলন অনেক বেড়ে যাবে।
বৈশাখ মাসে কুমড়া জাতীয় ফসলে মাছি পোকা দারুণভাবে ক্ষতি করে থাকে। এক্ষেত্রে জমিতে খুঁটি বসিয়ে খুঁটির মাথায় বিষটোপ ফাঁদ দিলে বেশ উপকার হয়।
এছাড়া সেক্স ফেরোমন ব্যবহার করেও এ পোকার আক্রমণ রোধ করা যায়।
গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে চাইলে বারি টমেটো ৪, বারি টমেটো ৫, বারি টমেটো ৬, বারি টমেটো ১০, বারি টমেটো ১১, বারি হাইব্রিড টমেটো ৪, বারি হাইব্রিড টমেটো ৫, বা বিনা টমেটো ১, বিনা টমেটো ২-এর চাষ করতে পারেন।
গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে হলে পলিথিনের ছাউনির ব্যবস্থা করতে হবে সে সঙ্গে এ ফসলটি সফলভাবে চাষের জন্য ছত্রাক নাশক ও হরমোন নিয়মিত প্রয়োগ করতে হবে।
এসময় মাটিতে রস কম থাকে। তাই নিয়মিত সেচ দিতে হবে।
[…] জন্য ৬ শিক্ষিকা গ্রেপ্তার বৈশাখ মাসে কিকি সবজি চাষ করবেন বগুড়ার শিবগঞ্জে ভুল অপারেশনে রোগির […]