পাইকগাছায় ওএমএস কর্মসূচির শুভ উদ্বোধন প্রতিদিন এই সুবিধা পাবে ১৬০০ স্বল্প আয়ের মানুষ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পাইকগাছায় ওএমএস কর্মসূচির শুভ উদ্বোধন প্রতিদিন এই সুবিধা পাবে ১৬০০ স্বল্প আয়ের মানুষ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদে ১০টি স্থায়ী কমিটি পুনর্গঠন ও নতুন কমিটি গঠন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২৭ পদে নিয়োগ: আবেদনের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬ কুড়িগ্রামে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় মোর নাম এই নামে খ্যাত হোক আমি তোমাদেরই লোক’ – নিজ জেলায় গণসংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি ঠাকুরগাঁওয়ে ট্যাপেনটাডলের বড় চালান জব্দ, নগদ টাকাসহ গ্রেপ্তার ২ তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ বাংলাদেশসহ তিন দেশে এলএনজি সরবরাহ স্থগিতের মেয়াদ বাড়াল কাতার এনার্জি ইরানের সঙ্গে যুদ্ধে কোণঠাসা ট্রাম্প, দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কায় প্যানেটা অস্তিত্ব সংকটে কুতুবদিয়ার ম্যানগ্রোভ বন: লবণ চাষের আগ্রাসনে কমছে উপকূলের রক্ষাকবচ নেপালে বন্যায় নিখোঁজের ১১ দিন পর জীবিত উদ্ধার বৃদ্ধা, শোকের বদলে পরিবারে স্বস্তি

পাইকগাছায় ওএমএস কর্মসূচির শুভ উদ্বোধন প্রতিদিন এই সুবিধা পাবে ১৬০০ স্বল্প আয়ের মানুষ

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
পাইকগাছায় ওএমএস কর্মসূচির শুভ উদ্বোধন প্রতিদিন এই সুবিধা পাবে ১৬০০ স্বল্প আয়ের মানুষ

পাইকগাছা খুলনা থেকে শেখ খায়রুল ইসলাম :-খুলনার পাইকগাছাতে ০১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৯.০০ থেকে পৌরসভার চারটি বিক্রয় কেন্দ্রে ডিলারের মাধ্যমে স্বল্প আয়ের মানুষের জন্য একযোগে সরকারের বিশেষ খাদ্যবান্ধব কর্মসূচি ওএমএস চালু হয়েছে।সকাল নয়টায় পৌরসভার শান্তির মোড় সংলগ্ন ডিলার বিশ্বনাথ দাশের বিক্রয় কেন্দ্রের , সহকারী কমিশনার (ভূমি) জনাব এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু এবং উপজেলা সমাজসেবা অফিসার সরদার আলী আহসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পৌরসভার পাইকগাছা বাজারে ডিলার সুভাষ সরকারের বিক্রয় কেন্দ্রে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত থেকে বিক্রয়ের উদ্বোধন করেন।এছাড়া পাইকগাছা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ডিলার আবু সেলিম মুসার বিক্রয় কেন্দ্রে উপ-সহকারী প্রাণিসম্পদ অফিসার কামরুল ইসলাম ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত থেকে বিক্রয়ের উদ্বোধন করেন।টাউন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ডিলার রায়হান পারভেজের কেন্দ্রে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান ওএমএস পন্য বিক্রয়ের উদ্বোধন করেন।ছুটির দিন ব্যতীত চার কেন্দ্রে মোট ১৬০০ ব্যক্তি প্রতিদিন এই সুবিধা পাবেন বলে উপজেলা নির্বাহী অফিসার জনাব মমতাজ বেগম জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!