পাইকগাছার মাল্টা খুলনা থেকে প্রতিদিন যাচ্ছে ঢাকায় : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পাইকগাছার মাল্টা খুলনা থেকে প্রতিদিন যাচ্ছে ঢাকায় : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু ফোনের কভারে তেজপাতা, কেন নতুন ট্রেন্ড? মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন

পাইকগাছার মাল্টা খুলনা থেকে প্রতিদিন যাচ্ছে ঢাকায়

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
পাইকগাছার মাল্টা খুলনা থেকে প্রতিদিন যাচ্ছে ঢাকায়

পাইকগাছা(খুলনা) থেকে শেখ খায়রুল ইসলাম: খুলনা জেলার পাইকগাছাতে প্রায় ১৮০হে: জমিতে লেবু জাতীয় ফসল চাষ হচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছে মাল্টা। জাত বারি মাল্টা-১। চাষীরা এটাকে পয়সা মাল্টা বলে কারন মাল্টার পিছনে পয়সার মত সেপ থাকে। গদাইপুরের তকিয়া গ্রামের সি আই জি কৃষক জনাব নজরুল ইসলামের ২ টি মাল্টা বাগান আছে। সেখানে প্রায় ৩৫০০ গাছ আছে। থোকায় থোকায় মাল্টা ধরেছে।

গত বছর প্রায় ২ লক্ষ্ টাকার মাল্টা বিক্রি করেছিল। এবার সেখান থেকে ৩ লক্ষ্ টাকার মাল্টা বিক্রি হবে বলে আশা করা যাচ্ছে। তাছাড়া তিনি কলমের জন্য মাতৃ সায়ন বিক্রয় করেন প্রতিটি ৬-৮ টাকা।

মটবাটি গ্রামের শৌখিন কৃষক জনাব জিয়াউদ্দিন ৫.৫ বিঘা জমিতে কৃষি বিভাগের তত্ত্বাবধানে গড়ে তুলেছেন তার সপ্নের মাল্টা বাগান। সেখানে প্রায় ৪১০০ টি মাল্টার গাছ আছে। তিনি সেখানে আবার মিনি গার্ডেন টিলার দিয়ে ফসল ব্যবস্থাপনা করেন। তিনি চলতি বছর ২০ মন মাল্টা বিক্রি করেছেন। প্রতি মন ৩২০০-৩৫০০/- টাকা

এছাড়া সেখানে তিনি সাথী ফসল হিসাবে লাল শাক চাষ করছেন। বিদেশী মাল্টার চেয়ে দেশি মাল্টার সাধ অনেক অনেক বেশি এবং তাজা। আগামীতে আমাদের নতুন কৃষক মাল্টার চারা রোপন করেছেন। তাদের মাল্টা ১-২ বছর পর দেখা যাবে। চলতি বছর জিকেবিএসপি ও ক্লাইমেট স্মার্ট প্রকল্পের আওতায় প্রায় আমরা ১৭ জন কৃষকের মাল্টা বাগানের প্রদর্শনী দিয়েছি। এছাড়া হরিঢালি গ্রামের জনাব ইলিয়াস মোল্লা ৫২ টা মাল্টা গাছ থেকে এ বছর ৮৫ হাজার টাকার মাল্টা বিক্রয় করেছেন। ইলিয়াস কে ৪ বছর আগে মাল্টার প্রদর্শনী দেওয়া হয়েছিল।

অন্যন্য কৃষক ভাইয়ে মাল্টা চাষে এগিয়ে আসবেন আমাদের কাছে। পাইইগাছার মাটি মাল্টা চাষের জন্য উপযোগী। গদাইপুরের অনেক নার্সারীতে মাল্টার চারা পাওয়া যাচ্ছে।

উপজেলা কৃষি অফিসার পাইকগাছা আপনাদের সহযোগিতা করবে। আমি আশা করছি মাল্টা ফল সারা দেশে আগামীতে বেশি চাষ হবে এবং এই ফল রপ্তানি নির্ভরতা থাকবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!