ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরি: ভ্রাম্যমাণ আদালতে ২ জনের কারাদণ্ড ও জরিমানা বাংলাদেশ থেকে লাখ কর্মী নেওয়ার খবর গুজব, জানাল জাপান বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠাতে সরকারের মহাপরিকল্পনা নাঈমের ঘূর্ণিতে ২৪৫ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে কমিটি গঠন মিরসরাইয়ে মৃতদের টাকা আত্মসাৎ, সাবেক চেয়ারম্যানসহ ২১ জনের বিরুদ্ধে মামলা হাদিস: ঘুমানোর আগে সুরা মুলক তিলাওয়াতের ফজিলত, কী বাবার পথেই হাঁটছেন তেজনারায়ন চন্দরপল, বাংলাদেশকে ভোগালেন ধৈর্যশীল ব্যাটিংয়ে ই-জোন এইচ আর এম-এ ১১৬৯ পদে চুক্তিভিত্তিক নিয়োগ রেকর্ড রানের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ের পথে ইংল্যান্ড

নীলফামারীতে কোদাল দিয়ে কুপিয়ে পিতাকে হত‍্যার ১২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার পাষন্ড ছেলে

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ০১:১৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ ১৫৬ বার পড়া হয়েছে

নীলফামারীতে কোদাল দিয়ে কুপিয়ে পিতাকে হত‍্যার ১২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার পাষন্ড ছেলে

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীতে কোদাল দিয়ে কুপিয়ে পিতাকে হত‍্যার ১২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার পাষন্ড ছেলে।

নীলফামারীর ডিমলায় মেয়েকে জমি লিখে দেওয়ায় বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে নুর ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের নেকবক্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জলঢাকা থানা পুলিশ।

এর আগে মঙ্গলবার সকালে ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলি মিলন পাড়া গ্রামে বাবা আব্দুল আজিজকে (৭০) কোদাল দিয়ে কুপিয়ে ঘটনাস্থলে আহত করে পালিয়ে যান ছেলে নুর ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুল আজিজের তিন ছেলে ও তিন মেয়ে। এক বছর আগে আজিজ তার বড় মেয়ে আরজিনাকে ১৬ শতাংশ জমি লিখে দেন।

এরপর থেকে তাদের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে আজিজ বাড়ির সামনের ভুট্টা রোপণের সময় জমির সীমানা নিয়ে ছেলে নুর ইসলামের সঙ্গে বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে কোদাল দিয়ে কুপিয়ে আজিজকে ঘটনাস্থলে আহত করে পালিয়ে যান ছেলে নুর। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় বলেন, ‘নিহতের স্ত্রী বাদী হয়ে ছেলে নুর ইসলামের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, ‘নুর ইসলাম নেকবক্ত এলাকার বুড়িতিস্তার চরে তার আত্মীয়ের বাড়িতে লুকিয়ে ছিল। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে।’

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নীলফামারীতে কোদাল দিয়ে কুপিয়ে পিতাকে হত‍্যার ১২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার পাষন্ড ছেলে

আপডেট সময় : ০১:১৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩