নান্দনিক আয়োজনে নিউইয়র্কের লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলে অনুষ্টিত হচ্ছে চতুর্থ বাংলাদেশ কনভেনশন ২০২২ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নান্দনিক আয়োজনে নিউইয়র্কের লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলে অনুষ্টিত হচ্ছে চতুর্থ বাংলাদেশ কনভেনশন ২০২২ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাজের চাপে বার্নআউট: লক্ষণ চেনার উপায় ও উত্তরণের কার্যকর কৌশল ত্রয়োদশ জাতীয় সংসদে ১০টি স্থায়ী কমিটি পুনর্গঠন ও নতুন কমিটি গঠন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২৭ পদে নিয়োগ: আবেদনের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬ কুড়িগ্রামে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় মোর নাম এই নামে খ্যাত হোক আমি তোমাদেরই লোক’ – নিজ জেলায় গণসংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি ঠাকুরগাঁওয়ে ট্যাপেনটাডলের বড় চালান জব্দ, নগদ টাকাসহ গ্রেপ্তার ২ তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ বাংলাদেশসহ তিন দেশে এলএনজি সরবরাহ স্থগিতের মেয়াদ বাড়াল কাতার এনার্জি ইরানের সঙ্গে যুদ্ধে কোণঠাসা ট্রাম্প, দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কায় প্যানেটা অস্তিত্ব সংকটে কুতুবদিয়ার ম্যানগ্রোভ বন: লবণ চাষের আগ্রাসনে কমছে উপকূলের রক্ষাকবচ

নান্দনিক আয়োজনে নিউইয়র্কের লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলে অনুষ্টিত হচ্ছে চতুর্থ বাংলাদেশ কনভেনশন ২০২২

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
নান্দনিক আয়োজনে নিউইয়র্কের লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলে অনুষ্টিত হচ্ছে চতুর্থ বাংলাদেশ কনভেনশন ২০২২

যুক্তরাষ্ট্র থেকে হাকিকুল ইসলাম খোকন : নান্দনিক আয়োজনে নিউইয়র্কের লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে অনুষ্টিত হতে যাচ্ছে চতুর্থ বাংলাদেশ কনভেনশন।তিনদিন ব্যাপী ২-৪ সেপ্টেম্বর, ২০২২।

হাজার বছরের ঐতিহ্যে লালিত বাংলার সংষ্কৃতি, সেই সংষ্কৃতিকে কিঞ্চিৎ তুলে ধরার আমাদের আন্তরিক প্রয়াস “চতুর্থ বাংলাদেশ সম্মেলন ২০২২”

বহমান পদ্মা, মেঘনা,যমুনা,ধলেশ্বরী তীরে রূপালী জলের কিনার ঘেষে , আম, জাম, নারিকেল ঘেরা সোনার বাংলা। আউল বাউল , পুণ্যাহ, উৎসব- পার্বন আর ঢাক, ঢোল, করতালে মুখরিত এক পেলব সমভূমি সোনার বাংলা। রোদ্দুরে যে আকাশে অনন্ত অক্ষতমূর্তি জাগে সেই আমার সোনার বাংলা – আমার বাংলাদেশ।

 

“আমি বাংলায় কথা কই

আমি বাংলার কথা কই

আমি বাংলায় হাসি

,বাংলায় ভাসি

বাংলায় জেগে রই “

 

“সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার “

আমাদের আগামী প্রজন্ম যারা আমেরিকান পতাকার পাশাপাশি তুলে ধরবে লাল সবুজের ভালবাসা বাংলাদেশের পতাকা। এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে উড্ডয়মান থাকুক ভালবাসার লাল সবুজ।

বাংলাদেশ থেকে পৃথিবীর প্রায় সবচেয়ে বেশি দূরত্বে অবস্থিত উত্তর আমেরিকায় বসবাসকারী বাঙালীদের মধ্যে সামাজিক বন্ধন ও ভাতৃত্ববোধ সূদৃঢ় করার লক্ষ্যে প্রায় অর্ধযুগ পূর্বে প্রথম শুরু হয় বাংলাদেশ সম্মেলন। আমাদের এবারের আয়োজনে সকল প্রবাসীদের আমন্ত্রণ ও উপস্থিতিই আয়োজকদের অনুপ্রেরণা যোগাবে ।

তিন দিনব্যাপী বাংলাদেশ সম্মেলনে কোন প্রবেশ মূল্য নেই এবং রয়েছে আকর্ষণীয় শাড়ি কাপড়, জুয়েলারি এবং খাবার স্টল ।


Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!