নাগেশ্বরীর নুনখাওয়ায় ব্রহ্মপুত্র নদের তীরে অষ্টমীর স্নানে পূর্ণ্যাথীদের ঢল : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নাগেশ্বরীর নুনখাওয়ায় ব্রহ্মপুত্র নদের তীরে অষ্টমীর স্নানে পূর্ণ্যাথীদের ঢল : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া শজিমেক উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ: অধ্যক্ষ ও গণপূর্ত বিভাগ মুখোমুখি সেপ্টেম্বরের শেষ নাগাদ মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ২ বাংলাদেশ হাইটেক পার্কে ৪২ পদে নিয়োগ: আবেদনের নিয়ম ও বিস্তারিত তথ্য অনির্দিষ্টকালের জন্য হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা বিআরটিসির পিংক বাস সার্ভিসে নারী চালক নিয়োগ: সরাসরি ইন্টারভিউতে আবেদনের সুযোগ কাতারের সুক ওয়াকিফে বাজপাখির বেচাকেনা তুঙ্গে, বিক্রি বেড়েছে ৬০ শতাংশ সোমবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন তীব্র গরমে বিদ্যুতের ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়ালো, বাড়ছে লোডশেডিংয়ের ভোগান্তি পিওকে ভারতের দখলে নেওয়ার দাবি জানালেন শুভেন্দু অধিকারী

নাগেশ্বরীর নুনখাওয়ায় ব্রহ্মপুত্র নদের তীরে অষ্টমীর স্নানে পূর্ণ্যাথীদের ঢল

কুড়িগ্রাম থেকে বিপুল রায়
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
নাগেশ্বরীর নুনখাওয়ায় ব্রহ্মপুত্র নদের তীরে অষ্টমীর স্নানে পূর্ণ্যাথীদের ঢল

নাগেশ্বরীর নুনখাওয়ায় ব্রহ্মপুত্র নদের তীরে অষ্টমীর স্নানে পূর্ণ্যাথীদের ঢল

নাগেশ্বরী  উপজেলার নুনখাওয়ায় ব্রহ্মপুত্র নদের তিরে আজ মঙ্গলবার  হিন্দু সম্প্রদায়ের অষ্টমী স্নান মেলা শুরু হয়েছে । ব্রহ্মপুত্রে স্নান উপলক্ষে সারা দিন ধরে চলছে সাজ সাজ রব। অষ্টমী স্নানকে কেন্দ্র করে দুই দিন থেকে ব্রহ্মপুত্র নদের বালুর ওপর তৈরি করা হয়েছে বিভিন্ন দোকান, স্টল, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা ও টয়লেট।

পড়ুন>>কুড়িগ্রামে অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত

ভোরে ‘হে ব্রহ্মপুত্র মহাভাগ শান্তর্ণ কুলনন্দর্ণ অমুঘা গর্ভ সন্তুতো পাপষ লৌহিত মে হরো’ অর্থাৎ ‘হে ব্রহ্মপুত্র মহাভাগত মোর পাপ মোচন করো’ মন্ত্র পড়ে পুণ্যার্থীরা স্নানকার্য সম্পাদন করবেন। প্রতিবছর শুক্লপক্ষের অষ্টমী তিথিতে নুনখাওয়ায় ব্রহ্মপুত্র নদের তীরে ঐতিহ্যবাহী এই অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়।।এদিকে দূর-দূরান্ত থেকে খুদে ব্যবসায়ীরা চলে এসেছেন নুনখাওয়ায়।

উপজেলার নুনখাওয়া ইউনিয়নের  ঘাটপাড় থেকে শুরু হয়ে দক্ষিণে প্রায় ৩ কিলোমিটার  পর্যন্ত এলাকাব্যাপী বালুর ওপর তৈরি হয়েছে নানা রকম পণ্যের স্টলসহ নানান ধরনের খেলনার দোকান।

নদের কূল ধরে বসেছে বিভিন্ন রকমের দোকানপাট। মাটির জিনিসপত্র তো আছেই; এর পাশাপাশি উঠেছে মাটির তৈরি বিভিন্ন দেব-দেবীর মূর্তি, পুতুল, বাঘ, আম, নৌকা ইত্যাদি।

এ মেলায় মৃৎশিল্প প্রাধান্য পেয়েছে দুটি কারণে। প্রথমত, ধর্মীয় মতে মাটির দ্রব্যাদি ব্যবহার করতে হবে বলে। দ্বিতীয়ত, দূর-দুরান্ত থেকে যাঁরা আসেন, তাঁরা হাঁড়ি-পাতিল বহন করে আনা পছন্দ করেন না।

এসব কারণে হিন্দু পুণ্যার্থীরা যে দু-তিন দিন ধর্মীয় কারণে নুন খাওয়ায় অবস্থান করেন, তাঁরা অল্প পয়সায় মাটির বাসন-কোসন কিনে তাঁদের প্রয়োজন মিটানোর পর এগুলো ফেলে রেখেই চলে যান।

নুনখাওয়া অষ্টমী স্নানের মেলা কমিটি বলেন, আজ ভোররাত  থেকে স্নান শুরু হবে। তবে  এবারের স্নান চলবে সারা দিন।

এদিকে মেলায় সুন্দর পরিবেশ ও মেলায় শৃঙ্খলা বজায় রাখতে  ভোর থেকে নিরলস ভাবে ডিউটি পালন করতেছেন পুলিশ সদস্যরা। মেলার আশেপাশে কোনো ধরনের জুয়া খেলার বিষয়ে কঠোর অবস্থানে  নাগেশ্বরী থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!