ডেঙ্গু জ্বর কি এবং ডেঙ্গু জ্বরে করণীয় : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ডেঙ্গু জ্বর কি এবং ডেঙ্গু জ্বরে করণীয় : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ ও ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যার অভিযোগ কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ২ দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক

ডেঙ্গু জ্বর কি এবং ডেঙ্গু জ্বরে করণীয়

ডা. ফাহমিদা আক্তার , সিনিয়র প্রভাষক, ডা সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হসপিটাল ,ঢাকা
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
ডেঙ্গু জ্বর কি এবং ডেঙ্গু জ্বরে করণীয়

ডেঙ্গু জ্বর কি এবং ডেঙ্গু জ্বরে করণীয়

সঠিক ধারণা ডেঙ্গু নিয়ে না থাকার কারণে অনেকেই অবহেলা করেন। তাই সবার ডেঙ্গু নিয়ে সঠিক ধারণা রাখা উচিত। এর সম্পর্কে ধারণা থাকলে ডেঙ্গু জ্বরে মৃত‍্যুর হার কমানো যাবে।

ডেঙ্গু জ্বর কি?

ডেঙ্গু একটি মশাবাহিত রোগ, যা স্ত্রী ডেংগী মশার মাধ্যমে ছড়ায়।
জমানো পানি, টব, টায়ার, বালতি, ড্রেন যেখানে পানি জমে থাকে সেখানে, এবং আশেপাশের ঝোপঝাড়ে এই মশা বেড়ে উঠে।

এটি ধারাবাহিক ভাবে কিছু সমস্যা আমাদের শরীরে তৈরী করে। যেমন-
*Fever
*Dengue haemorrhagic fever
*Dengue shock syndrome

 

আমাদের জন্য সব চেয়ে ভয়ংকর ও ক্ষতিকর হচ্ছে। dengue shock syndrome এর জন্য আক্রান্ত ব্যক্তিকে আইসিইউ সাপোর্ট ও লাইফ সাপোর্ট লাগতে পারে। এমনকি আক্রান্ত ব্যক্তি মারাও যেতে পারে।

 

এই ডেঙ্গু জ্বরের লক্ষণ:

১. তীব্র জ্বর যা ১০৪° ফারেনহাইট পর্যন্ত হতে পারে.
২. বমি ও বমিবমি ভাব.
৩. অস্থিসন্ধি বা শরীরের গিটে গিটে তীব্র ব্যথা। সঙ্গে জ্বর থাকে। এ জ্বরকে বলা হয় (ব্রেকবোন ফিভার).
৪. দাঁতের মাড়িতে ব্যথা বা রক্ত ক্ষরণ হতে পারে।
৫. হঠাৎ তীব্র মাথা ব্যথা শুরু হতে পারে.
৬. ২-৩দিনের মধ্যে জ্বর কমে যায় কিন্তু শরীরে দূর্বলতা থাকতে পারে.
৭. চোখ লাল হতে পারে বা চোখে রক্ত ক্ষরণ হতে পারে।
৮.শরীরের বিভিন্ন জায়গায় (র‍্যাশ) লালচে ভাব হতে পারে, চামড়ার নিচে রক্ত ক্ষরণ হতে পারে।

প্রতিকার:

১. ফুলের টবসহ বাসার বিভিন্ন স্থানে জমা থাকা পানি নিয়মিত অপসারণ ও পরিস্কার করতে হবে।
২. ঘুমাতে যাওয়ার সময় মশারী বা মশা নিরোধক ব্যবহার করতে হবে।

৩. উন্মুক্ত স্থানে মশা নিরোধক ক্রিম ব্যবহার করুন।
৪. বাড়ির আঙ্গিনা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সপ্তাহে অন্তত একদিন পরিস্কার করতে হবে।
৫. বাড়ির আশেপাশের ডোবা নালায় মশা নিরোধক ওষুধ স্প্রে করতে হবে যাতে করে মশা বংশ বিস্তার করতে না পারে।

চিকিৎসা:

১. ডেঙ্গুর সাধারণত কোন চিকিৎসা নেই, তবে জ্বর হলে জ্বরের জন্য প্যারাসিটামল জাতীয় ঔষধ, বমি হলে বা বমিবমি ভাব হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ খেতে হবে।
২. সম্পুর্ণ বিশ্রাম থাকতে হবে।
৩. পর্যাপ্ত পরিমান পানি ও তরল জাতীয় খাবার খেতে হবে। যেমন -স্যালাইন, ডাবের পানি, বিভিন্ন ফলের রস।
৪. চারপাশ ও আঙ্গিনা পারিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
৫. মশারি বা মশা নিরোধক ওষুধ ব্যবহার করতে হবে।
৬. মশা নিরোধক ক্রিম ব‍্যবহার করতে হবে।

সর্তকতা:

মনে রাখতে হবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে শরীরে প্রচুর ব্যথা হয় যার জন্য আমরা ব্যথা নাশক ঔষধ সেবন করি, কিন্তু ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির জন্য এই জাতীয় ঔষধ যেমন (ডাইক্লোফেনাক,ক্লোফেনাক, ভোল্টালিন) ব্যবহার সম্পুর্ন নিষেধ।
এতে আক্রান্ত ব্যক্তির শরীরে বিভিন্ন অংশ থেকে রক্তকরণ হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

বিশেষ সতর্কতা:

১.ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির যদি তীব্র পেঠ ব্যথা।
২. বার বার বমি হয় শরীরে পানি শূণ্যতা হয়।
৩. দাঁতের মাড়িতে ব্যথা বা রক্ত ক্ষরণ হতে পারে।
৪. পেট ফুলে যায় ও শ্বাসকষ্ট শুরু হয়।

৫. চোখ লাল হতে পারে বা চোখেও রক্ত ক্ষরণ হতে পারে।

এসব লক্ষণ গুলো দেখা দিলে সাথে সাথে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি করাতে হবে।

প্রতিকার : ৫টি কাজ করলে ডেঙ্গুর হাত থেকে রেহাই পাওয়া যাবে।

১. বালতি উলঠিয়ে রাখতে হবে। যাতে পানি জমে না থাকে এবং পরিষ্কার করতে হবে।
২. বদ্ধ পানি দৈনিক পরিবর্তন করতে হবে।
৩. টবে বা কৌটায় পানি জমতে দেয়া যাবেনা।
৪. বাড়ির ছাদে পানি জমতে দেয়া যাবে না।
৫. বাড়ির চারপাশ আঙ্গিনা পরিস্কার রাখতে হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!