ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ব্র্যাক ব্যাংকে অফিসার গ্রেড-২ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ব্যাংকিং খরচে লাগাম টানল কাতার সেন্ট্রাল ব্যাংক পিরোজপুরে বৃদ্ধকে শিকল পরিয়ে অমানবিক নিরাপত্তা ঘটনায় রাজধানীর ফুলবাড়িয়ায় হবে সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ টঙ্গীতে অবরোধ হটাতে পুলিশের টিয়ার শেল, অর্ধশতাধিক কারখানায় ছুটি বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা সহ্য করা হবে না: জাহেদ উর রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট সরকারি চাকরিতে আওয়ামী সংশ্লিষ্টতা তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান

টিকিটবিহীন যাত্রীর ব্যাগ থেকে কাড়ি কাড়ি টাকা উদ্ধার

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ৪০৮ বার পড়া হয়েছে

টিকিটবিহীন যাত্রীর ব্যাগ থেকে কাড়ি কাড়ি টাকা উদ্ধার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গঙ্গাসাগর এক্সপ্রেসে টিকিটবিহীন যাত্রীর ব্যাগ থেকে কাড়ি কাড়ি টাকা উদ্ধার

টিকিটবিহীন যাত্রীর ব্যাগে কাড়ি কাড়ি টাকা, গঙ্গাসাগর এক্সপ্রেস থেকে উদ্ধার নগদ ৫০ লক্ষ
হাওড়া গামী গঙ্গাসাগর এক্সপ্রেস (Gangasagar Express) ট্রেন থেকে উদ্ধার হল ৫০ লক্ষ টাকা।

লোকসভা ভোট ঘোষণার আগেই ট্রেন থেকে এত পরিমাণ টাকা উদ্ধার হওয়ায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার রাতে ট্রলি ব্যাগ নিয়ে গঙ্গাসাগর এক্সপ্রেস ট্রেনে সফর করার সময় এসি কামরা থেকে এক টিকিটবিহীন যাত্রীকে আটক করে আসানসোলের আরপিএফের জওয়ানরা।

তাকে আসানসোল স্টেশনে নামানো হয়। এরপর তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে পাওয়া যায় নগদ ৫০ লক্ষ টাকা।

আরপিএফের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে আসানসোলের আয়কর দপ্তরে এই খবর দেওয়া হয়। এরপর আয়কর দপ্তরের আধিকারিকরা এসে সব টাকা বাজেয়াপ্ত করেন। আয়কর দপ্তরের তরফে ঐ যুবককে সমন ধরিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে পাঠানো হবে বলে জানা যায়।

আসানসোল স্টেশনের আরপিএফ ইন্সপেক্টর সোমনাথ বারিক বলেন, ঐ যুবকের নাম মোহিত কুমার (২১)। সে বিহারের ঝাঁঝা থেকে হাওড়াতে যাওয়ার জন্য ডাউন গঙ্গাসাগর এক্সপ্রেসের এসি থ্রি টায়ারে ছিলেন।

ঐ ট্রেনে জশিডি থেকে উঠা কর্তব্যরত আরপিএফ জওয়ানদের তাকে দেখে সন্দেহ হওয়ায় টিকিট দেখতে চান। কিন্তু তার কাছে টিকিট ছিল না। ঐ যুবকের কাছে একটি বড় ট্রলি ব্যাগ ছিল।

আরপিএফের জওয়ানরা তাকে জিজ্ঞাসা করেন ব্যাগে কি আছে ও খুলে দেখাতে বলেন। পুরো বিষয়টি সঙ্গে সঙ্গে আসানসোলে আরপিএফকে খবর দেওয়া হয়। ট্রেনটি আসানসোলে স্টেশনে আসার পরে ঐ যুবককে নামানো হয়। এরপর ট্রলি ব্যাগ খুলে দেখা যায় ৫০০ টাকার নোটের বান্ডিল। সব মিলিয়ে সেখানে রয়েছে ৫০ লক্ষ টাকা।

এই টাকা কোথা থেকে সে নিয়ে আসছে ও কোথায় যাচ্ছে তার বিস্তারিত কিছুই বলতে চায়নি যুবক। সে শুধু বলে হাওড়াতে এই টাকা একজনকে পৌঁছে দেবার কথা ছিল তাঁর। কেন এই টাকা নিয়ে বিহার থেকে যাওয়া হচ্ছে, তার সঠিক উত্তর দিতে পারেননি ঐ যাত্রী।

এরপর আয়কর দপ্তরকে বৃহস্পতিবার রাতে ডাকা হয়। তারা এসে পৌঁছান ও ঐ টাকা তারা বাজেয়াপ্ত করেন। পরে তাকে একটি সমন ধরিয়ে আপাতত ছেড়ে দেওয়া হয়। টাকার উৎস কি কোথা থেকে আসছিল বা কোথায় যাচ্ছিল এইসবই উত্তর সংগ্রহ করে নির্দিষ্ট দিনে তাকে দেখা করতে বলা হয়েছে।

শনিবার দুপুরে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতে চলেছে। স্বাভাবিক ভাবেই তার আগে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়ায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টিকিটবিহীন যাত্রীর ব্যাগ থেকে কাড়ি কাড়ি টাকা উদ্ধার

আপডেট সময় : ০৯:৪১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪