admin
২০ অক্টোবর ২০২৫, ৫:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাউনিয়ায় হতদরিদ্র কৃষকের ফুলকপির গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

কাউনিয়ায় হতদরিদ্র কৃষকের ফুলকপির গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা
দুর্বৃত্তদের কেটে ফেলা কপির পাশে অসহায় কৃষক।

 

 

কাউনিয়ায় হতদরিদ্র কৃষকের ফুলকপির গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

 

 

কাউনিয়ায় এক হতদরিদ্র কৃষকের পরিশ্রমে গড়া ফুল কপির বাগান রাতের আঁধারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে হতাশায় ভেঙে পড়েছেন ওই কৃষক ও তার পরিবার। ঘটনাটি ঘটেছে রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার হারাগাছ ইউনিয়নের সোনাতন গ্রামে।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা ক্ষেতে প্রবেশ করে কৃষক আব্দুল কাদেরের জমিতে লাগানো প্রায় ৫ শতাধিক ফুল কপির গাছ কেটে ফেলে রেখে যায়। সকালে জমিতে গিয়ে কাটা  অবস্থায় কপির গাছগুলো দেখতে পান কৃষক। মুহূর্তেই নিঃস্ব হয়ে পড়েন তিনি।

 

 

কৃষক আব্দুল কাদের কান্নাজড়িত কণ্ঠে বলেন, এই ফুল কপিগুলোই ছিল আমার সংসারের ভরসা। এখন আমি নিঃস্ব হয়ে গেলাম। আমি বিচার চাই।

পড়ুন>> এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অনশনে চার শিক্ষক অসুস্থ

 

স্থানীয়দের ভাষ্য, আব্দুল কাদের একজন পরিশ্রমী কৃষক। অল্প জমিতে ফসল ফলিয়ে পরিবারের ভরনপোষণ  চালাতেন তিনি। কিন্তু এভাবে কপির গাছ কেটে দেওয়ায় তার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। তারা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

 

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলেন, একজন দরিদ্র কৃষকের পরিশ্রমের এমন ফসল নষ্ট করা মানবতার পরিপন্থী কাজ। অপরাধীরা যেন দ্রুত গ্রেপ্তার হয়।

 

এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, ঘটনাটি জানতে পেরেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

নতুন মিউজিক ভিডিওতে নতুন রূপে হাজির মডেল দেবজ্যোতি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দার পানি বৃদ্ধি: পানিবন্দী আড়াই হাজার পরিবার

ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

নওগাঁয় সংবাদ সম্মেলন: প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক পরিবার

জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথে সরকার: চিফ হুইপ

শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই লক্ষ্য নয়, আখিরাতের সফলতার জন্যও কাজ করতে হবে: এটিএম আজহার

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

জাপানের কাছে বড় হারে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে রেকর্ড, পাম্পের ডিসপ্লেতে জায়গা হচ্ছে না নতুন দামের

১০

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি: আড়াই হাজার পরিবার পানিবন্দী, তলিয়েছে ৩৬২ হেক্টর ফসলি জমি

১১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ: প্রভাষক ও সহকারী অধ্যাপকসহ আবেদনের সুযোগ

১২

প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণ

১৩

ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের, ব্যাটিং ব্যর্থতায় আক্ষেপ

১৪

ব্যয় সংকোচনের চাপে নিম্নআয়ের মানুষ, আইএমএফের নীতি নিয়ে অক্সফামের উদ্বেগ

১৫

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ও স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খান

১৬

ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি স্থায়ী কমিটি গঠন সম্পন্ন

১৭

গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ: প্রতিটি গাছের অভিভাবক এখন শিক্ষার্থীরা

১৮

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলার ছাড়াল

১৯

ফিলিস্তিনিদের ওপর চলমান মানবিক বিপর্যয় ও বিশ্ব সম্প্রদায়ের নীরবতা

২০
error: Content is protected !!