কাউনিয়ায় ভুট্টার বাম্পার ফলন ও ভাল দাম পাওয়ায় কৃষকেরা খুশি  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় ভুট্টার বাম্পার ফলন ও ভাল দাম পাওয়ায় কৃষকেরা খুশি  : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএবিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে রাণীশংকৈলে ১২৬ অস্বচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ কাউনিয়ায় কৃষি জমির জলাবদ্ধতা নিরসনে সেতুর মুখে আটকে থাকা কচুরিপানা অপসারণ করলো বিএনপির নেতা-কর্মীরা  বড় আলেম বানানোর স্বপ্ন পূরণ হয়নি জুলাই শহীদ নাসিরের বাবা-মায়ের  ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলার সীমান্তে ভারতীয় স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা সাংবাদিক আবুল হাসনাত তুহিন: ৪ আগস্টের সেই রক্তাক্ত স্মৃতি, আজও স্বীকৃতির অপেক্ষায় নওগাঁয় রাতে সিয়াম ফল ভান্ডারের মালিককে মারধোর করে টাকা চুরির অভিযোগ চিলাহাটিতে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে নতুন আরেকটি বিদ্যালয় চালু করার অভিযোগে সংবাদ সম্মেলন এইচএসসি উত্তরপত্রে শিক্ষার্থীদের দিয়ে কাজ করানোর ভিডিও ভাইরাল সৈয়দপুরে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

কাউনিয়ায় ভুট্টার বাম্পার ফলন ও ভাল দাম পাওয়ায় কৃষকেরা খুশি 

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : শুক্রবার, ২৪ মে, ২০২৪
কাউনিয়ায় ভুট্টার বাম্পার ফলন ও ভাল দাম পাওয়ায় কৃষকেরা খুশি 

কাউনিয়ায় ভুট্টার বাম্পার ফলন ও ভাল দাম পাওয়ায় কৃষকেরা খুশি

কাউনিয়া উপজেলায় কৃষকরা ব্যাপক হারে ভুট্টার চাষ করছেন। ভুট্টার বাম্পার ফলন ও ভাল দাম পাওয়ায় কৃষকরা বেশ খুশি। খরচ ও রোগবালাই কম হওয়ায় কৃষকেরা অন্যান্য ফসলের চেয়ে ভুট্টা চাষের দিকে বেশি ঝুঁকে পড়ছেন।

সরেজমিনে তিস্তা নদীর বুকে জেগে ওঠা চরে  বিস্তৃর্ণ মাঠ জুড়ে  শুধু ভুট্টা খেত। ভুট্টা গাছের কলা গুলো যেন হলুদ  চাদরে ঢেকে দিয়েছে গোটা এলাকা।

 কৃষি বিভাগ সুত্রে জানাগেছে  চলতি মৌসুমে কাউনিয়ায় ১টি পৌরসভা এবং ৬টি ইউনিয়নে  ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯৬৬ হেক্টর জমিতে এবং  চাষাবাদ  হয়েছে ৯৭৬ হেক্টর জমিতে ।

ভু্ট্টার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০৮৬৮ মেট্রিক টন। গত বছরের তুলনায় প্রায় ১১৬ হেক্টর বেশী জমিতে ভুট্টার চাষ হয়েছে। মানুষের খাদ্যের পাশাপাশি মাছ, হাঁস-মুরগী ও গো-খাদ্য হিসেবে ভুট্টার ব্যবহার বৃদ্ধি পাওয়ায় চাহিদাও বেড়েছে অনেক বেশি।

নিজপাড়া গ্রামের কৃষক সিদ্দিক ও প্রহলাদ চন্দ্র জানায় সরকারীভাবে ভুট্টার বাজার দর বেধে দিলে কৃষকরা উপকৃত হবেন। বর্তমান বাজারে শুকনো ভুট্টা  প্রতি মন ১০৬০ থেকে ১২২০ টাকা দরে বিক্রি হচ্ছে।  বিভিন্ন পাইকার, মজুতদাররা ব্যবসায়ীরা ভুট্টা কিনে মজুদ করছে।

তারা পরে বেশী দামে বিক্রি করবে এমন আশায় । ধান চালের মতো সরকারী খাদ্য গুদামে ভুট্টা সংগ্রহ করলে কৃষক ভাল দাম পাবেন বলে জানিয়েছেন অনেক চাষী। চরাঞ্চলের চাষিরা  আধুনিক প্রযুক্তিগত প্রশিক্ষণ, উন্নত মানের বীজ সরবরাহ, সংরক্ষনাগার ও বিপনণ ব্যাবস্থা চালু করার দাবী জানিয়েন।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইয়েদুল ইসলাম জানান, ভুট্টা গাছের পাতা সুষম গো-খাদ্য হিসেবে ব্যাপক চাহিদা রয়েছে  এবং কান্ড জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, ফলে একদিকে যেমন কৃষক তার গবাদি পশু পালন ও জ্বালানি চাহিদা মেটাতে পারে অপরদিকে বাজারে ভুট্টার ব্যাপক চাহিদা থাকায় এবং ভাল দাম পাওয়ায় কৃষক এ ফসলে আগ্রহী হয়ে উঠছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছাঃ শাহানাজ পারভীন জানান, প্রাকৃতিকভাবে দুর্যোগ সহনশীল, অল্প খরচ, রোগবালাই কম এবং অধিক ফলনের কারণে রবি মৌসুমে ভুট্টার চাষ বেশি হয়ে থাকে। নতুন জাত সর্ম্পকে কৃষকদের প্রশিক্ষণ ও প্রদর্শনীর মাধ্যমে আমরা উদ্ধুদ্ধ করে যাচ্ছি। চলতি মৌসুমে কাউনিয়ায় ভুট্টার বাম্পার ফলন হয়েছে  ও সেই সাথে ভাল দাম পাচ্ছে কৃষকরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!