কাউনিয়ায় আমরা’ ৯৬ এসএসসি ব্যাচের পূনর্মিলনী।
‘সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু সত্যিকারের বন্ধু বদলায় না, একজন ভালো বন্ধু হাজার আত্মীয়র চেয়েও দামী’ এ শ্লোগান নিয়ে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আমরা ‘৯৬ এসএসসি ব্যাচের ৩০ বছর পৃর্তিতে বৃহস্পতিবার দিনব্যাপী এক পুনর্মিলনী অনুষ্ঠান তিস্তা সেতু পার্কে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমরা’ ৯৬ এসএসসি ব্যাচের আহবায়ক নুর আলম ,সদস্য সচিব আবু আহসান সিদ্দিক পল্লব, সদস্য শহিদুল ইসলাম, আব্দুল লতিফ,আশফিকা বুলবুল পেস্তা, মজনু মিয়া, জহির রায়হান, চান্দা রায়, সার্জেন্ট শহিদুল ইসলাম প্রমূখ।
মরা’ ৯৬ ব্যাচের বন্ধুদের বন্ধন সারাজীবন অটুট রাখার জন্য সকলে অংগীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে প্রয়াত সকল বন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
Leave a Reply