কাউনিয়ায় অটোবাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত।
রংপুরের কাউনিয়ার সাহাবাজ গ্রামে মঙ্গলবার সকালে ব্যাটারী চালিত অটোর ধাক্কায় খোদেজা বেগম (৬৫) নামের এক বৃদ্ধ মহিলা মারা গেছেন।
পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ গ্রামের বাসিন্দা মৃত্যু কাসেম আলীর স্ত্রী খোদেজা বেগম(৬৫) মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে বাড়ি থেকে বের হয়ে কাউনিয়া-রংপুর মহাসড়কের ধার দিয়ে হেঁটে যাওয়ার সময় সাহাবাজ দাখিল মাদ্রাসার কাছে পৌঁছিলে একটি দ্রুতগামী ব্যাটারী চালিত অটো পিছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুত্বর আহত হন।
তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যায়।
বালাপাড়া ইউপি সদস্য আমিনুল ইসলাম পলাশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply